শেষপর্যন্ত লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হল রাজ্য।। লকডাউনের পর লোকাল ট্রেনের পরিষেবা চালু করার বিষয়ে আগেই রাজ্যকে চিঠি দিয়ে আলোচনা করতে চেয়েছিল রেল। রাজ্য সরকারের পক্ষে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে শনিবার চিঠি দিয়ে জানানো হয়েছে, করোনার স্বাস্থ্যবিধি মেনে সকালে এবং বিকেলে লোকাল ট্রেন চালানো যেতে পারে। উল্লেখ্য, রেলের কর্মী স্পেশাল ট্রেনে চড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছে বিভিন্ন স্টেশনে।
শনিবারও হাওড়া স্টেশনে ট্রেনে ওঠা নিয়ে যাত্রী এবং আরপিএফ, রেলপুলিশের মধ্যে হাতাহাতি হয়েছে। অভিযোগ, রেলপুলিশ লাঠিও চালিয়েছে। রাজ্য সরকারের চিঠিতে বলা হয়েছে, লোকাল ট্রেন চালু করা হলেও স্বাস্থ্যবিধি কড়াভাবে মেনে চলতে হবে। আরও বলা হয়েছে, শুধু রেলকর্মীদের জন্যই ট্রেন চালানো হচ্ছে। অন্য সরকারি কর্মচারী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত। রাজ্যে গণপরিবহন, বিমান পরিষেবা সচল। কিন্তু রেল শুধু তাদের কর্মীদের জন্যই ট্রেন চালাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback