মাত্র একজন ছাড়া একটা গোটা গ্রামই করোনায় আক্রান্ত। হিমাচলপ্রদেশের লাহুলে থোরাং গ্রামের বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে, ভূষণ ঠাকুর নামে এক গ্রামবাসী ছাড়া সকলেই করোনা সংক্রমিত। এই জেলায় সবথেকে বেশি করোনা ছড়িয়েছে।
কয়েকদিন আগে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে জমায়েতকেই করোনা সংক্রমণের জন্য দায়ী করা হচ্ছে। আশপাশের গ্রামের লোকজনও করোনার ভয়ে আতঙ্কিত। করোনা ঠেকাতে জেলা কর্তৃপক্ষ রোহটাং টানেলের কাছে তেলিং নালায় পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে। লাহুলেও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। ওই এলাকা এখন কনটেনমেন্ট জোন।
শীতের জন্য কুলুতে অনেকেই চলে যাওয়ায় থোরাং গ্রামে এখন বাসিন্দা রয়েছেন ৪২ জন। তাঁদের ৪১ জনের দেহেই ভাইরাস মিলেছে। করোনামুক্ত ভূষণ জানিয়েছেন, গত চারদিন তিনি আলাদা ঘরে রয়েছেন। নিজেই রান্না করছেন। নিয়ম মেনে করোনা বিধি পালন করে চলেছেন। তাঁর পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত। এ পর্যন্ত লাহুল স্পিতিতে আক্রান্ত হয়েছেন ৮৫৬ জন।
إرسال تعليق
Thank You for your important feedback