সফল অস্ত্রোপচার, মুকুলকে হাসপাতালে দেখতে গেলেন দিলীপ ঘোষ

 


বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি তাঁর গল ব্লাডার অপারেশন হয়েছে। ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বঙ্গ বিজেপির এই শীর্ষনেতার। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে অস্ত্রোপচার সফল হয়েছে মুকুল রায়ের। শুক্রবার সকালেই তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


 


সূত্রের খবর, বুধবারই গল ব্লাডারে ব্যথা শুরু হয় মুকুল রায়ের। সঙ্গে সঙ্গেই তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও এই অসুস্থতার খবর গোপন রাখা হয়েছিল। বৃহস্পতিবারই তাঁর অপারেশন হয় গল ব্লাডারে। বিজেপি সূত্রের খবর, মুকুল অনুগামীদের ভিড় এড়াতেই তাঁর অসুস্থতার খবর গোপন রাখা হয়। তবে দিল্লি থেকে ঘন ঘন ফোন করে কেন্দ্রীয় নেতারা খোঁজ নিয়েছেন মুকুল রায়ের শারীরিক অবস্থার। রাজ্য স্তরের নেতারাও হাসপাতালে নিয়মিত খোঁজ নিয়েছেন। শুক্রবার সকালেই হাজির হন দিলীপ ঘোষ। তিনি কথা বলেন মুকুল রায়ের সঙ্গে। 

 

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে মুকুল রায়কে সংগঠনে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। তাঁর হাতেই বিধানসভা ভোটের মূল চাবিকাঠি থাকছে বলেই মনে করছেন বাংলার রাজনৈতিক মহল। ফলে তাঁর অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরাও কামনা করছেন দ্রুত সুস্থ হয়ে দলের সংগঠনে কাজ শুরু করুক মুকুল রায়।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم