আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীতের আগমন বঙ্গে

শুরুতে চওড়া ব্যাট করেও আচমকা উধাও শীত। নভেম্বরের শেষেও তাই পাখা চালিয়ে ঘুমতে হচ্ছে বঙ্গবাসীকে। ফলে আলমারিতেই তোলা রয়েছে মাফলার-সোয়েটার। এই পরিস্থিতিতে অনেকটাই সুসংবাদ দিল আলিপুর হাওয়া অফিস। বৃষ্টিকে দোসর করে বঙ্গে শীঘ্রই আগমন হবে শীতের। 


আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার–শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টি হতে পারে। আর মেঘলা আকাশ কাটিয়ে রবিবার থেকেই উত্তরে হাওয়া ঢুকে পড়বে বঙ্গে। পুবালি হাওয়ার দাপট কমতেই শীত পড়বে রাজ্যে। 

 

ফলে আগামী সপ্তাহেই রাজ্যে তাপমাত্রার পতন হতে পারে ৫ ডিগ্রির বেশি। জেলায় জেলায় বাড়বে শীতের দাপট। শুক্রবার কলকাতার স্বাভাবিক তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি। অপরদিকে কাশ্মীর ও উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতের আগাম সতর্কতা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা (EMD)।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post