বৃষ্টির হাত ধরেই আসছে শীত

শুক্রবার ভোররাত থেকেই বৃষ্টি নামল কলকাতা, শহরতলিতে। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির দোসর শিরশিরে হাওয়া, কোথাও কোথাও কুয়াশা, শীতের পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে তাপমাত্রা নেমে যেতে পারে ৫ ডিগ্রি পর্যন্ত। তারা বলছে, ফের রাজ্যে আসবে পশ্চিমী ঝঞ্ঝা। 

 

শনি ও রবিবার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। এদিকে, কালীপুজোর পর অকাল বৃষ্টির ফলে ধান চাষিদের মাথায় হাত। মাঠের ফসল এখনও ঘরে ওঠেনি। পাকা ধান রয়েছে মাঠে। শনিবার সকাল থেকে থেকে থেকে ভারী মাত্রায় বৃষ্টি শুরু হয়েছে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post