বেশ আমেজের ঠান্ডা পড়েছিল কালীপুজোর আগে থেকেই। মনে করা হয়েছিল এই মরশুমে বেশ শীত পড়বে, কিন্তু শীত উধাও। নেটিজেনদের ভাষায় লুকিয়ে আছে শীত। অন্য দিকে উত্তর ভারতের বিহার ছাড়া সর্বত্রই ঠাণ্ডা পড়তে শুরু করেছে। কিন্তু প্রতি বছরই শীত আসতে আসতেও প্রবেশ করে দেরিতে। গত দু বছর বাদ দিলে দক্ষিণবঙ্গে তো তেমন শীত পড়েনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন শীত পড়বে।
অবশ্য শীত এ বছর না এলেই ভালো বলছে করোনা ভীত আম নাগরিক। গতবছর আজকের দিনেই করোনা তার আবির্ভাবের বার্তা জানিয়েছিল। শীত না পড়ার কারণ অবশ্য পশ্চিমী মেঘলা আবহাওয়া। শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে তারপর হয়তো শীত ফিরবে।

Post a Comment
Thank You for your important feedback