সাকিবকে হত্যার হুমকি, গ্রেফতার বাংলাদেশের যুবক

কলকাতায় কালীপুজোর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ায় ফেসবুকের লাইভ ভিডিও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে। হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে মঙ্গলবার আটক করেছে র‌্যাব। এদিন সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে আটক করে র‌্যাব। মহসিন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার শাহপুর তালুকদারপাড়ার বাসিন্দা।


সোমবার ফেসবুকে হত্যার হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ হুমকিদাতাকে ধরার তোড়জোড় শুরু করলে পালিয়ে যান মহসিন। এর আগে রবিবার রাতে ফেসবুক লাইভে  দা উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছিল মহসিন। অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে সে। ভিডিওতে মহসিন নিজের পরিচয় জানিয়ে বলেন, সাকিবকে হত্যা করতে দরকারে সে হেঁটেই ঢাকা যাবে। এরপর সকালে রাতের উত্তেজক ভিডিওর জন্য দুঃখপ্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় সে। সাকিব ক্ষমাও চান। জানান, তিনি পুজোর অনুষ্ঠানে যাননি। পাশের একটি মঞ্চে ছিলেন।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post