ভারতে প্রতি লাখে করোনায় আক্রান্ত ৩০, বিশ্বে গড় ১১৪


করোনা মহামারির অব্যাহত দাপটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ২১ জুনের রিপোর্টে জানিয়েছে, বিপুল জনঘনত্ব সত্ত্বেও ভারতে প্রতি এক লাখ নাগরিক পিছু করোনায় সংক্রমণের সংখ্যা কম। ভারতের এই হার প্রতি লাখে ৩০.০৪ জন। বিশ্বে এই হার গড়ে ১১৪.৬৭ জন, ভারতের তিনগুণ।

আমেরিকায় প্রতি লাখে আক্রান্ত ৬৭১.২৪ জন, জার্মানিতে লাখে ৫৮৩, স্পেনে ৫২৬ ও ব্রাজিলে ৪৮৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সুস্থতার হার এখন ৫৫.৭৭ শতাংশ। ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গত ৮ দিনে ৪ লাখ ছাড়িয়েছে। মৃত ১৩,৬৯৯ জন। জুনের প্রথম ২২ দিনে সংক্রমিতের সংখ্যা ২,৩৪,৭৪৭ জন। টানা ১১ দিন ভারতে সংক্রমণ দিনে ১০ হাজারের বেশি। তবে যেখানে সক্রিয় সংক্রমণ ১,৭৪,৩৮৭, সেখানে সুস্থ হয়েছেন ২,৩৭,১৯৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, সরকারের তরফে নেওয়া পদক্ষেপ কাজ দিয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post