করোনা নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী



রাজ্যে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে আগামী বুধবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বৈঠকটি বিধানসভার স্পিকারের ঘরেই ডাকা হয়েছিল। কিন্তু পরে সেখানে স্থান সঙ্কুলান হবে না বলে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়। এখন জানানো হয়েছে করোনা নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে নবান্নের সভাঘরে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছন, তাঁর ঘরে এত জনপ্রতিনিধির একসঙ্গে বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। তাই করোনার স্বাস্থ্যবিধি মেনেই তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, নবান্নের সভাঘরে বৈঠক ডাকতে। সেইমতো মুখ্যমন্ত্রী আগামী বুধবার নবান্নের সভাঘরে বৈঠক ডেকেছেন। সেখানে রাজ্য বিধানসভার সব দলের প্রতিনিধিরা থাকবেন। উল্লেখ্য, এর আগে করোনা নিয়েই গত ২৩ মার্চ সর্বদলীয় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার খুবই সন্তোষজনক। রাজ্যে করোনা ভাইরাস থেকে মুক্ত হচ্ছেন ৫৯.৪৯ শতাংশ মানুষ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post