নিখোঁজ ৭০ করোনা রোগী, খুঁজতে নামল পুলিশ



সন্ধান পাওয়া যাচ্ছে না ৭০ জন করোনা রোগীর। তাদের খোঁজে মুম্বই পুরসভা পুলিশের দ্বারস্থ হয়েছে। এই করোনা পজিটিভ রোগীরা মালাড ও তার উত্তরের। গত তিন মাস তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুরসভার লোকজন তাদের বাড়িতে গিয়ে তাদের কোনও সন্ধান পাননি। কোনও বাড়ি তালাবন্ধ, কারও ঠিকানা ভুল দেওয়া হয়েছিল, অন্যদের ফোন ছিল বন্ধ। তাদের কল ডিটেল ধরে খোঁজ পাওয়ার চেষ্টা শুরু করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, তাদের জন্য বিপন্ন হতে পারে অন্যদের জীবন। সোমবার পর্যন্ত মুম্বইয়ে মোট ৬৭,৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েচেন। মারা গিয়েছেন ৩,৭৩৭ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post