লকডাউনে বিপুল ক্ষতি, আত্মঘাতী মহেশতলার ব্যবসায়ী



কলকাতার দক্ষিণ শহরতলির মহেশতলা থানা এলাকার এক অভিযাত আবাসনের ছাদে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকালেই ওই আবাসনের ছাদে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা যাচ্ছে, লকডাউনের জেরে বিপুল ক্ষতির মুখে পড়েন নরেন্দ্র শ্রীবাস্তব (৫২) নামে ওই ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনেই তিনি বেশ কয়েক জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু লকডাউনের জন্য ব্যবসায় লোকসান হওয়ায় ঋণ শোধ করা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন নরেন্দ্রবাবু। তাঁর স্ত্রী ও একমাত্র কন্যাও ওই আবাসনে ছিলেন। তবে ওই আবাসনের এক নিরাপত্তারক্ষী সকালে ছাদে উঠলে দেহটি দেখতে পান। তিনিই সকলকে খবর দেন। এরপর খবর যায় মহেশতলা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্য ও ওই আবাসনের অন্যান্য বাসিন্দাদের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post