করোনায় আক্রান্ত নোভাক জকোভিক




করোনায় আক্রান্ত টেনিস তারকা নোভাক জকোভিক। মঙ্গলবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন। বলেছেন, তিনি করোনা পজিটিভ। বলকানে ভিড়ে ঠাসা একটি প্রদর্শনী টেনিস টুর্নামেন্টে অন্যদের সঙ্গে জোকভিকও আক্রান্ত হয়েছেন। তবে জকোভিকের পক্ষে জানানো হয়েছে, তাঁর দেহে করোনার লক্ষণ নেই। জকোভিকের সহ্গে তাঁর স্ত্রী জেলেনারও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর সন্তানদের করোনা হয়নি। তিনি বলেছেন, যে মুহূর্তে তিনি বেলগ্রেডে নেমেছেন, তখনই তিনি করোনার নমুনা পরীক্ষা করান। তিনি ঠিক করেছেন, আগামী ১৪ দিন তিনি গৃহবন্দি থাকবেন। ফের পরীক্ষা করাবেন ৫ দিন পর। এর আগে টেনিস খেলোয়াড় ভিক্তর ত্রোইচকি আর তাঁর অন্তঃসত্বা স্ত্রীর করোনা ধরা পড়ে। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালিস্ট গ্রিগর দ্রিমিত্রভ রবিবার জানান, তিনি করোনা পজিটিভ। তার আগে করোনা আক্রান্ত হন আরেক টেনিস খেলোয়াড় বোর্না করিক।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post