
দিল্লির পাক দূতাবাসে অর্ধেক কর্মী কমানোর সিদ্ধান্ত নিল ভারত। একইভাবে ইসমাবাদের ভারতীয় দূতাবাসের কর্মীসংখ্যাও ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রক মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে বলা হয়েছে, পাকিস্তান হাইকমিশনের কর্মীদের গুপ্তচরবৃত্তি নিয়ে বারবার অভিযোগ করা হয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, পাক দূতাবাসের কর্মীরা গুপ্তচরবৃত্তি এবং জঙ্গিদের অর্থসাহায্য করে চলেছে। দুই দূতাবাস কর্মীর হাতেনাতে ধরা পড়ার পর বিষয়টি প্রমাণিত। ২১ মে তাদের দেশ থেকে বহিষ্কারও করা হয়েছে। তারা সীমান্তে ভারতীয় কার্যকলাপ নিয়ে খবর সংগ্রহ করছিল। এরই বদলা হিসেবে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে একটি দুর্ঘটনার মামলায় জড়ানো হয়। তাদের আটক করে অত্যাচার করা হয়। তারপর মুক্তি দেওয়া হয় তাদের। উল্লেখ্য, গতবছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে দুই প্রতিবেশির সম্পর্ক তলানিতে।
Post a Comment
Thank You for your important feedback