টানা ১৯ দিনেও থামার লক্ষণ নেই জ্বালানির দরবৃদ্ধির




স্মরণকালের মধ্যে যা হয়নি, তাই হয়েছে। ডিজেল পেট্রোলকে ছাপিয়ে গিয়েছে দিল্লিতে। কিন্তু তারপরেও বিরাম নেই দরবৃদ্ধির। বৃহস্পতিবার ডিজেলের দাম বাড়ানো হয়েছে ১৪ পয়সা, দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ২ পয়সা। ভারতের ইতিহাসে এত বেশি দাম কখনও হয়নি ডিজেলের। দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৭৯ টাকা ৯২ পয়সা, দাম বেড়েছে ১৬ পয়সা। এই নিয়ে একটানা ১৯ দিন দাম বাড়ল জ্বালানি তেলের দাম। গত ৭ জুন থেকে তেল কোম্পানিগুলি জ্বালানির দৈনন্দিন দর সংশোধন শুরু করেছে। তারপর থেকে একদিনও দাম বাড়েনি, এমনটা হয়নি। মোট হিসেব কষলে পেট্রোল বেড়েছে লিটারে ৮ টাকা ৫ পয়সা, ডিজেল লিটারে বেড়েছে ১০ টাকা ৪৯ পয়সা। ২০১২ সাল পর্যন্ত ডিজেল ছিল পেট্রেলের অর্ধেক দামে। তারপর থেকেই ফারাকটা কমতে শুরু করে। ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার সময় ডিজেল থেকে পেট্রোল ছিল ২৫ শতাংশ বেশি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post