করোনায় ধাক্কা মহাকাশ মিশনেও




এবছর দশটি মহাকাশ উৎক্ষেপনের পরিকল্পনা ছিল ইসরোর। কিন্তু করোনায় ঝাক্কায় মহাকাশে মানব নভোশ্চর পাঠানো ও চন্দ্রাভিযান প্রকল্প ব্যাহত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে শিবন জানিয়েছেন এই কথা। লকডাউনের কতটা প্রভাব তাদের কাজে পড়েছে তা খতিয়ে দেখছে ইসরো। তিনি বলেন, মহামারীর জন্য সব কাজই বিঘ্নিত হয়েছে। ফেল সবকিছুই নতুন করে ভাবতে হচ্ছে। যেহেতু সব শিল্প এখনও চালু হয়নি, তাই গগনযান প্রকল্পের কাজও পিছিয়ে গিয়েছে। গত কয়েক মাস কাজই হয়নি। উৎক্ষেপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশের জন্য ইসরো বেসরকারি ক্ষেত্রের ওপর নির্ভরশীল। লকডাউনে সবথেকে বেশি মার খয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ফলে চন্দ্রযান ৩ প্রকল্পও ধাক্কা খেয়েছে। চন্দ্রযান ২ ব্যর্থ হওয়ার পর এবছরের শেষদিকে চন্দ্রযান ৩ উৎক্ষেপনের কথা ছিল। তিন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে গগনযানের ওড়ার কথা ছিল ২০২২ সালে। রাশিয়ায় প্রশিক্ষণ নিতে যাওয়া চারজনও অসুবিধের মধ্যে পড়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post