অবশেষে অর্জুন পাচ্ছেন সঞ্জিতা চানু





ডোপে অভিযুক্ত ভারোত্তোলক সঞ্জিতা চানু অবশেষে অর্জুন পুরস্কার পাচ্ছেন। সঞ্জিতা দুবারের কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী। ২০১৮ সালে থেকে তাঁর অর্জুন পুরস্কার আটকে রয়েছে। দিল্লি হাইকোর্টের একটি আদেশে বলা হয়েছিল, নির্বাচক কমিটি তাঁর পুরস্কার প্রাপ্তি বিবেচনা করতে পারে। তাদের সিদ্ধান্ত সিল কথা খামে বন্দি রাখতে হবে। যদি সঞ্জিতা চানু অপরাধমুক্ত বলে ঘোষিত হন, তবে তা জানানো যেতে পারে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক ফেডারেশন সঞ্জিতাকে নির্দোষ ঘোষণা করেছে। তাই তাঁকে অর্জুন পুরস্কার দেওয়ায় কোনও বাধা নেই। ২০১৭ সালে তাঁকে অর্জুন পুরস্কার না দেওয়ার পর হাইকোর্টে মামলা করেছিলেন সঞ্জিতা। মামলা চলাকালীন ২০১৮ সালের মে মাসে তাঁর ডোপ পরীক্ষা পজিটিভ আসে। গত মাসে ফেডারেশন জানায়, চানুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণযোগ্য নয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post