আগস্টের আগে লোকাল ট্রেন-মেট্রো নয় রাজ্যে



রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে লকডাউনের সময়সীমা। আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ছে লকডাউন। তবে এই সময়ের মধ্যেই উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা শেষ করবে শিক্ষা দফতর। তবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে। কিন্তু লোকাল ট্রেন ও মেট্রো কবে থেকে চলবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই আনলক-ওয়ানের প্রথম পর্বেই সমস্ত সরকারি-বেসরকারি অফিস, দফতর খুলে দিয়েছে সরকার। ফলে নিত্যযাত্রীদের অফিস পৌঁছাতে ও বাড়ি ফিরতে নিজেদের উদ্যোগ ও সরকারি বাসের ওপর ভরসা করতে হচ্ছে। অফিসযাত্রীদের একটা বড় অংশ লোকাল ট্রেন ও মেট্রোর ওপর নির্ভরশীল।


নবান্নের সর্বদলীয় বৈঠক…

এই পরিস্থিতিতে গণপরিবহণের এই দুই মাধ্যেম চালু না হলে সমস্যা আরও বাড়বে বলেই দাবি নিত্যযাত্রীদের। নবান্ন সূত্রে খবর, ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে চলবে না লোকাল ট্রেন এবং মেট্রো। খুব শীঘ্রই লকডাউনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হবে। মূলত সংক্রমণ যাতে আরও না বাড়ে তার জন্যই লোকাল ট্রেন ও মেট্রোরেল না চালানোর সিদ্ধান্তই নিতে চলেছে রাজ্য সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন লোকাল ট্রেন চালু হলেই সোসাল ডিসট্যান্সিং মেনে চলতে বাধ্য করা যাবেনা নিত্যযাত্রীদের। এই চিন্তা থেকেই ৩১ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চালানোর কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের। ফলে আগামী আগস্টের আগে লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post