
এরই মধ্যে ভারত-চিন সীমান্তে চিনা আগ্রাসনে প্রাণ গিয়েছে ২০জন ভারতীয় জওয়ানের। সেই পরিস্থিতিতেই পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক সুদৃঢ় করতে রাশিয়া উড়ে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এবং এদিন তাঁরই সামনে ভারতের তিন বাহিনী জওয়ানদের নিয়ে গঠিত ট্রাই-সার্ভিস কনটিনজেন্ট রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে অংশ নিল। অনুষ্ঠান চলাকালীন রাজনাথ টুইট করে ভারতীয় সামরিক বাহিনীর অংশগ্রহণের ছবি পোস্ট করেন। লেখেন, এটা আমার কাছে ভীষণই খুশি ও গর্বের মুহূর্ত।। তবে শুধু ভারত নয়, ভারত-সহ অন্তত ১১টি দেশের সেনা এদিনের প্যারেডে অংশ নিয়েছে এদিনের প্যারেডে। তার মধ্যে ছিল চিনের লাল ফৌজও। মোট প্রায় ১৪ হাজার ফৌজ এদিন মস্কোর রেড স্কোয়ারে অংশ নেয়। কিন্তু ভারতের কাছে এর গুরুত্ব কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতীয় বাহিনী মিত্র বাহিনীর অন্যতম বড় অংশ ছিল। উত্তর ও পূর্ব আফ্রিকায় অভিযানে ছিল ভারতীয় ফৌজ। এছাড়া, পশ্চিমী মরু অভিযান ও ইউরোপের যুদ্ধেও অংশ নিয়েছিল ব্রিটিশ ভারতীয় বাহিনী।


Post a Comment
Thank You for your important feedback