
উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ফের বদল করা হতে পারে আইপিএল-এর সূচি। মূলত সম্প্রচারকারী টিভি চ্যানেলের ইচ্ছাতেই এই বদল হবে বলেই জানা যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক বসতে চলেছে। সেখানেই এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে বলেই খবর। এর আগে ২০২০ আইপিএল-এর দিনক্ষণ ঘোষণা করেছিল বিসিসিআই। সেই সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল-এর। ফাইনাল হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। সূত্রের খবর, নতুন সূচিতে ফাইনাল হতে পারে ১০ নভেম্বর। আর এটা হলে এবারই প্রথম আইপিএল ফাইনাল রবিবার হবেনা। কারণ ১০ নভেম্বর মঙ্গলবার। জানা যাচ্ছে ১৪ নভেম্বর দীপাবলী, তাই উৎসবের দিনগুলিকে কাজে লাগিয়ে আইপিএল প্লে-অফ ম্যাচগুলি দীর্ঘয়িত করতে চাইছে সম্প্রচারকারী সংস্থা। তাই দীপাবলীর আগে ফাইনাল ম্যাচ করে এই করোনা কালে ব্যবসায়িক দিকটি লাভজনক করা লক্ষ্য তাঁদের। ফাইনাল যদি দুদিন পিছিয়ে যায় তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মোট ৫৩ দিন ধরে চলবে।
Post a Comment
Thank You for your important feedback