
ডিজেলের ওপর VAT কমিয়ে দিল দিল্লির সরকার। এর ফলে রাজধানীতে ডিজেলের ভ্যাট এখন ৩০ শতাংশ থেকে কমে দাঁড়াল ১৬,৭৫ শতাংশ। ফলে লিটারে ৮ টাকা ৩৬ পয়সা কমে যাচ্ছে। ডিজেলের দর ৮২ টাকা লিটার থেকে কমে দিল্লিতে হচ্ছে ৭৩ টাকা ৬৪ পয়সা। বৃহস্পতিবার দিল্লি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, করোনা মাহামারি ফের ছড়াতে পারে। তাই সবাইকে আরও সচেতন থাকতে হবে। এই নতুন চ্যালেঞ্জ জিততেই হবে। তাই নাগরিকদের আর্থিক বোঝা কমানোর চেষ্টা করা হয়েছে। সরকারের নতুন জব পোর্টাল অনেককে চাকরির সুবিধা করে দিচ্ছে। এই দাম কমানোর ফলে দিল্লিতেই এখন ডিজেলের দাম সবথেকে কম। রাজস্থানে ডিজেল লিটারে ৮২ টাকা ৬৪ পয়সা, মধ্যপ্রদেশে ৮১ টাকা ২৯ পয়সা, মহারাষ্ট্রে ৭৯ টাকা ৮১ পয়সা, গুজরাতে ৭৯ টাকা ৫ পয়সা।
Post a Comment
Thank You for your important feedback