
এবার মনিপুরে সন্ত্রাসবাদী হানার ঘটনায় ৩ নিরাপত্তারক্ষী শহিদ হলেন। জানা গিয়েছে, IED বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা। পাশাপাশি এলোপাথাড়ি গুলিও চালায় তারা। এর ফলেই প্রাণ হারিয়েছেন অসম রাইফেলের তিন জওয়ান। হামলায় আহত হয়েছেন আরও চারজন। সন্ত্রাসবাদী হামলার ঘটনাটি হয়েছে মনিপুরের ভারত-মায়ানমার সীমান্তে চান্দেল জেলায়।

সূত্রের খবর, প্রথমে IED বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান অসম রাইফেলের জওয়ানরাও। এই গুলি বিনিময়েই প্রাণ হারিয়েছেন তিন জওয়ান। দ্রুততার সঙ্গেই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাটি মনিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০০ কিমি দূরে। ফলে সেখানে বিশাল বাহিনী পাঠানো হয়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। তবে এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় নেয়নি। গোয়েন্দারা মনে করছেন, স্থানীয় কোনও সংগঠনই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
BREAKING: 3 Assam Rifles soldiers killed, several injured in an ambush last night at 100 km south of Imphal near Myanmar border. On Jul 29, unit had launched area domination patrol in Khongtal. At 1845, when ADP was returning, insurgents detonated an IED & opened small-arms fire.— Shiv Aroor (@ShivAroor) July 30, 2020
Post a Comment
Thank You for your important feedback