দেশের ৪৩% নাগরিকই মানসিক অবসাদের শিকার


করোনার লকডাউনের ধাক্কায় ৪৩ শতাংশ ভারতীয়ই মানসিক অবসাদে ভুগছেন। নতুন একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্ল্যাটফর্ম GOQii এই সমীক্ষা করেছে। দেশবাসীর মানসিক অবস্থছা বুঝতে তারা দশহাজার নাগরিকের ওপর পরীক্ষা চালিয়েছে। বোঝার চেষ্টা হয়েছে তারা কী করে এই নতুন পরিস্থিতির মোকাবিলা করছেন। সমীক্ষার রিপোর্ট অনুসারে, ২৬ শতাংশ অল্প মানসিক আবসাদে ভুগছেন। মাঝারি আবসাদ ১১ শতাংশের। ৬ শতাংশের মানসিক অবসাদ ভয়ানক পর্যায়ের। সমীক্ষা বলছে, গত পাঁচমাস যে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সবথেকে বেশি চাপ পড়েছে মনে। পরপর লকডাউন, চাকরি হারানো, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং সবমিলিয়ে একটা অস্থিতিকর অবস্থায় মানসিক চাপের মাত্রা সর্বাধিক বেড়ে গিয়েছে। মোটের ওপর ৪৩ শতাংশ নাগরিকই মানসিক অবসাদের শিকার। সমীক্ষা দেখা হয়েছে, লোকের দৈনিক রুটিন, কাজে আগ্রহের পরিমাণ, মনোযোগের ক্ষমতা ও এনার্জির মাত্রা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post