
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) তৈরি করেছে এই মারাত্মক অস্ত্রটি। যেটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, নাম দেওয়া হয়েছে ‘ধ্রুবাস্ত্র’। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে সামরিক পরিভাষায় যার নাম অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল নাগ হেলিনার ভ্যারিয়ান্ট ধ্রুবাস্ত্র। যার সফল পরীক্ষা হয়ে গেল ওডিশার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (ITR) তিন নম্বর লঞ্চ প্যাড থেকে।

নিখুঁত লক্ষ্যে উড়ে গিয়ে ধ্রুবাস্ত্র টার্গেটে আঘাত করে গুড়িয়ে দিয়েছে। এই মারাত্মক ঘাতক ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে শত্রুর বাঙ্কার, অস্ত্রবাহী গাড়ি এমনকি ট্যাঙ্কও নিমেষে উড়িয়ে দিতে পারে। ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, ১৫ জুলাই দুবার ও ১৬ জুলাই একবার পরীক্ষামূলক ফায়ার সফল হয়েছে। প্রত্যেকবারই নিখুঁত লক্ষ্যে উচ্চ আক্রমণাত্মক এই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সংস্থা আরও জানিয়েছে, তৃতীয় প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ হেলিনার হেলিকপ্টার ভার্সন হল ধ্রুবাস্ত্র। নাগ হেলিনা ট্যাঙ্ক বিধ্বংসী সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলির মধ্যে একটি।
যার পাল্লা ৫০০ মিটার থেকে ২০ কিলোমিটার। উঁচু পর্বত বা সমতলভূমি, দিন হোক বা রাতে, যে কোনও আবহাওয়াতেই শত্রুর ট্যাঙ্ক বা বাঙ্কার গুঁড়িয়ে দিতে পারে ধ্রুবাস্ত্র। যার পাঁচটি প্রকারভেদ রয়েছে। ল্যান্ড ভার্সন, ম্যান-পোর্টেবল ভার্সন, এয়ার-লঞ্চড ভার্সন, হেলিকপ্টার-লঞ্চড নাগ ও নাগ মিসাইল ক্যারিয়ার। এগুলিতে রয়েছে বিশেষ ধরণের সেন্সর, যার ফলে শত্রুশিবিরের র্যাডারেও ধরা পড়বে না বলে জানিয়েছেন ডিআরডিও আধিকারিকরা।
#WATCH Trials of Helicopter-launched Nag Missile (HELINA), now named Dhruvastra anti-tank guided missile in direct and top attack mode. The flight trials were conducted on 15&16 July at ITR Balasore (Odisha). This is done without helicopter. pic.twitter.com/C8hMj0VhDE— ANI (@ANI) July 22, 2020
Post a Comment
Thank You for your important feedback