
বৃহস্পতিবার সাত সকালেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতেই উদ্ধার হল এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোসাবা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কলেজ ছাত্রের নাম লাবণ্য হালদার (২৩)। এদিন সকালে গোসাবার তৃণমূল বিধায়কের চুনাখালির বাড়ির তিন তলার একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই যুবক।

তবে সঠিক কী কারণে আত্মঘাতী হলেন ওই যুবক সে বিষয়ে তদন্ত হয়েছে। তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর জানিয়েছেন, গ্রাম্য বিবাদে সিপিএম- আরএসপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষে খুন হয়েছিলেন ওই যুবকের বাবা। তখন লাবণ্যর বয়স ছিল মাত্র ১৫ বছর। তারপর থেকে বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতেই ছিল মৃত যুবক। তবে পড়াশোনার জন্য বর্তমানে সোনারপুরে থাকত লাবণ্য। লকডাউনে কলেজ বন্ধ থাকায় সে গোসাবা ফিরে আসে। বিধায়কের দাবি, ‘আমি ওকে পোষ্যপুত্র করে বড় করছিলাম। হঠাৎ করে কেন এইরকম ঘটনা ঘটল সেটা বুঝতে পারছি না’। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সম্ভবত ত্রিকোণ প্রেমের জেরেই এই আত্মহত্যা। তবে সব সম্ভাবনাই খতিয়ে দেখছে গোসাবা থানার পুলিশ।
গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর…

Post a Comment
Thank You for your important feedback