অপহরণের গল্প ফেঁদে প্রেমিকের সঙ্গে পালিয়ে পুলিশের জালে তরুণী

 
অপহরণের গল্প ফেঁদেই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন এক তরুণী। কিন্তু তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরেই শেষ পর্যন্ত অপহরণের পর্দাফাঁস করে পুলিশ। উদ্ধার হয় তরুণী, আটক করা হয়েছে তাঁর প্রেমিককেও। আপাতত দুজনেই শ্রীঘরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার জগমোহনপুর গ্রামের এক তরুণী নিখোঁজ হয়ে যায় গত ৪ জুলাই। পরিবারের দাবি, অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের জ্ন্যই বকাঝকা করা হয়েছিল তাঁকে। নিখোঁজ হওয়ার পরই তরুনীর বাড়ির মোবাইলে রহস্যজনক ভয়েস মেসেজ আসে। তাঁকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় ওই মেসেজে। এরপরই সোনামুখী থানার পুলিশ তদন্ত শুরু করেন। মোবাইল ফোনের সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে। তরুণীর মোবাইল টাওয়ার লোকেশান ট্র‍্যাক করে অবশেষে পুলিশ জানতে পারে তাঁর অবস্থান। এরপরই সোনামুখী থানার একটি দল কোচবিহারে হানা দেয়। সোমবার রাতে সেখান থেকেই উদ্ধার করা হয় তরুণীকে। আটক করা হয় তাঁর প্রেমিককেও। জানা গিয়েছে, সোস্যাল সাইটের মাধ্যমেই ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কোচবিহারের এক যুবকের। ওই যুবক কাজের সূত্রে গুরগাঁওয়ে থাকতেন। এরপর দুজনে পালানোর ছক কষে। তবে অপহরণের গল্প ফাঁদাই কাল হল তাঁদের। মঙ্গলবারই বিষ্ণুপুর আদালতে তোলা হবে দুজনকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post