দুই মেয়ের সামনেই বাইক থেকে নামিয়ে গুলি সাংবাদিককে! দেখুন সেই ভিডিও…


সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে এক ব্যক্তিকে মারধোর করে গুলি চালিয়ে পালায় কয়েকজন দুষ্কৃতী। সেই সময় ওই ব্যক্তির সঙ্গে বাইকে তাঁর দুই মেয়েও ছিল। প্রথমে ভয়ে তাঁদের উল্টোদিকে পালাতে দেখা গেলেও পরে রক্তাক্ত বাবার সামনে বসে কাঁদতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। সোমবার রাতের এই নৃশংস ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। জানা গিয়েছে, আক্রান্ত ব্যাক্তি একজন সাংবাদিক, নাম বিক্রম যোশী। তিনি আশঙ্কাজনক অবস্থায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, সাংবাদিক বিক্রম দুই ছোট মেয়েকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় আচমকাই তাঁদের পথ আটকায় কয়েকজন। বিক্রমকে বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে কিছুটা দূরে দাঁড় করানো একটি গাড়ির সামনে নিয়ে যায়। এরপরই মারধোর করে গুলি চালিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীর দলটি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই বিক্রমের মাথায় গুলি করা হয়েছে। রাস্তায় রক্তাক্ত ওই সাংবাদিকের সামনেই দুই মেয়ে কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এই দৃশ্য দেখেই ছুটে আসেন মানুষজন। খবর যায় পুলিশে। এরপরই বিক্রমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সিসিটিভির সূত্র ধরেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে প্রত্যেকেই ওই সাংবাদিকের আত্মীয়। তাঁদের বিরুদ্ধে কয়েকদিন আগেই থানায় অভিযোগ জানিয়েছিলেন সাংবাদিক বিক্রম জোশী। এই আক্রোশ থেকেই তাঁর ওপর আক্রমণ করে অভিযুক্তরা।
দেখুন সেই ভিডিও…

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post