হাসপাতালের বেড থেকে অমিতাভের কবিতা


হাসপাতালের বেড থেকে করোনা আক্রান্ত বিগ বি-র টুইটে মুগ্ধ নেটদুনিয়া। অমিতাভ বচ্চন একটি হৃদয়স্পর্শী কবিতা পোস্ট করেছেন। ভক্তদের জন্য হিন্দি আর ইংরেজিতে সেই কবিতা দিয়েছেন তিনি। হিন্দিতে তা হল -- শ্বেতবর্ণ আভূষণ, সেবা ভাব সমর্পণ, ঈশ্বররূপী দেবতা ইয়ে। পীড়িতোঁ কে সম্বল ইয়ে, স্বয়ং কো মিটা দিয়া, গলে হমে লগা লিয়া, পূজাদর্শন কে স্থান ইয়ে। পরচম ইনসানিয়ত কে --অব। অর্থ, সাদা পোষাকে, সেবাসমর্পিত এরা ঈশ্বরের অবতার। তারা যন্ত্রণার সঙ্গী,অহং বিসর্জন দিয়ে আমাদের বুকে জড়িয়ে ধরেছেন। ওরা মানবিকতার পতাকা তুলে ধরেছেন, ওরাই স্বর্ঘীয় ঠিকানা। জানা গিয়েচে, হাসপাতালে ভর্তি অমিতাভ ও অভিষেক বচ্চন দুজনেই স্থিতিশীল। ৪-৫ দিনের মধ্যে আরেকবার করোনা পরীক্ষা করা হবে। ঐশ্বর্য এবং তাঁর কন্যা আরাধ্যা বাড়িতেই ঘরবন্দি রয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post