
মঙ্গলবারই জুলাই মাসের গড় বৃষ্টিপাতের কাছাকাছি পৌঁছে গেল মুম্বই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মুম্বই ও থান, পালঘরে। সন্ধ্যায় ৩.২৮ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে সমুদ্রে। কোলাপুর, সাতারা, ঔরঙ্গাবাদ ও জানলা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মহ্গলবার মুম্বইয়ে ৮৬.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এরই পাশাপাশি অসমে বন্যায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ২৮টি জেলার ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। ডিব্রুগড়ে তিনজন, তিনসুকিয়া, বড়পেটে ২ জন, বিশ্বনাথ ও গোলাঘাটে ১জন করে মৃত্যু হয়েছে। এপ্রযন্ত অসমের বন্যায় মৃত্যু হয়েছে ৮৫ জনের। বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ গ্রামবাসী। ২০টি জেলায় ২৪টি নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। ভারত থেকে তোড়ে জল আসতে থাকায় নদীগুলি ক্রমশই স্ফীত হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback