রাজ্যপালকে জবাব দিতে বৈঠকে রাজস্থান মন্ত্রিসভা


বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপাল কলরাজ মিশ্রের শর্ত নিয়ে বৈঠকে বসছে রাজস্থান মন্ত্রিসভা। অনেক টালবাহানার পর রাজ্যপাল শর্তসাপেক্ষে বিধানসভা ডাকতে রাজি হয়েছেন। শচিন পাইলট ও তাঁর ১৮ অনুগামীর বিরুদ্ধে স্পিকার সি পি যোশি নোটিশ পাঠানোর পর থেকেই মরুরাজ্যের রাজনীতি সরগরম। রাজ্যপাল জানিয়েছেন, আস্থা ভোট নেওয়া হলেই কেবল অল্পসময়ের নোটিশে বিধানসভার অধিবেশন ডাকা যায়। সেই মর্মে নতুন করে প্রস্তাব চেয়ে পাঠিয়েছেন তিনি। রাজ্য মন্ত্রিসভার যে প্রস্তাব তাঁর কাছে এসেছে, সেখানে আস্থা ভোটের কোনও উল্লেখ নেই। তিনি অধিবেশন ডাকার জন্য ২১ দিনের নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছে। এরই মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেস পরিষদীয় দল। পাশাপাশি, সুপ্রিম কোর্টে দায়ের করা স্পিকারের মামলা তুলে নেওয়ায় অনুমতি দিয়েছে আদালত। স্পিকার শচিন পাইলটদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য আবেদন করেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post