বাহুবলী-র পরিচালক এস এস রাজামৌলি করোনায় আক্রান্ত। বুধবার টুইটারে তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে হালকা জ্বর হয়েছিল তাঁর ও পরিবারের অন্য সদস্যদের। যদিও করোনাভাইরাসের লক্ষণ তেমন দেখা যায়নি তাঁদের মধ্যে। কিন্তু জ্বর হওয়ার পরে কোভিড সন্দেহে তিনি পরিবারসহ টেস্ট করান। তাতেই তাঁদের কোভিড–১৯ পজিটিভ আসে। তিনি সপরিবারে এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় আছেন। এরপরই প্লাজমা দান করতে পারবেন। বাহুবলী প্রথম ও দ্বিতীয় পর্ব তৈরি করেছেন রাজামৌলি। মহামারির আগে তিনি ব্যস্ত ছিলেন আরেকটি বড় সিনেমা প্রকল্প ‘ট্রিপল আর’–এর শুটিংয়ে। ফিল্মটির তেলুগু নাম ‘রুদ্রম রানাম রুধিরাম’, তামিল নাম ‘রাঠাম রানাম রাওঠিরাম’ এবং হিন্দিতে তা ‘রাইজ রোর রিভোল্ট’। ফিল্মটিতে রয়েছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও রামচরণকে। বলিউড থেকে আছেন অজয় দেবগন ও আলিয়া ভাট।

Post a Comment
Thank You for your important feedback