করোনা আক্রান্ত সন্দেহে নিজের বাড়ি ঢুকতে বাধা বিডিও-কে


করোনা আক্রান্ত সন্দেহে নিজের বাড়িতে ঢুকতে বাদা পেতে হল খোদ বিডিও-কে। গোঘাট ১ নং বিডিও সুরশ্রী পাল আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকেন। প্রতিবেশীদের বাধায় প্রায় এক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে। শনিবার গোঘাট ১ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ মোট চার জন করোনা আক্রান্ত হন। সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তার পরিপ্রেক্ষিতে আজ বাধার মুখে পড়তে হয় বিডিও-কে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। প্রথমে পুলিশের সঙ্গেও তর্কাতর্কি শুরু হয় প্রতিবেশীদের। পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েকজনকে আটক করতে হয়। ঘটনায় আটক করা হয় ৬ জন মহিলা ও ৩ জন পুরুষকে। তাঁদের মধ্যে এক কৃষি উন্নয়ন আধিকারিকও আছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post