গোষ্ঠী নয়, স্থানীয় সংক্রমণ হয়েছে বলে জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। তারা অস্বীকার করলেও ভারতে বেশ কিছুদিন ধরেই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। আইএমএ-র পর এবার একই অভিমত জানালেন দিল্লির গঙ্গারাম হাসপাতালের বিশেষজ্ঞও। সেখানকার চেস্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অরবিন্দ কুমার রবিবার জানান, দেশের কোনও কোনও অঞ্চলে সংক্রণ আগে সীমিত ছিল। যেমন মুম্বইয়ের ধারাভি কিংবা দিল্লির কিছু এলাকায়। এখন তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। করোনা আক্রান্তের সংক্রমণের উৎস খুঁজে পাওয়া গেলে এবং আক্রান্ত বাইরে থেকে না এলে ধরে নেওয়া হয় সেখানে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। আইএমএ বলেছে, যে হারে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তা গোষ্ঠী সংক্রমণেরই প্রমাণ দিচ্ছে। আইএমএ-র তরফে ভি কে মোঙ্গা বলেছেন, এটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন গড়ে ৩০ হাজার লোক সংক্রমিত হচ্ছেন। দেশের জন্য খুবই খারাপ অবস্থা। তাঁর আরও উদ্বেগ, এখন গ্রামেও ছড়াচ্ছে করোনা। এখন এটা গোষ্ঠী সংক্রমণ। এদিনই একদিনে সংক্রমণের রেকর্ড হয়েছে দেশে। মোট সংক্রমণ দশলাখ ছাড়িয়েছে আগেই।

Post a Comment
Thank You for your important feedback