
বৃহস্পতিবার রাজ্যজুড়ে সাপ্তাহিক দুদিন লকডাউনের প্রথম দিন ছিল। কড়া লকডাউনে রাজ্যে বন্ধ ছিল গণপরিবহন। জরুরি পরিষেবা ছাড়া চলেনি বাড়তি গাড়িও। কিন্তু কলকাতায় বিমান ওঠানামা করেছিল স্বাভাবিক ছন্দেই। এই নিয়ে বিতর্কও কম হয়নি। যদিও বিধাননগর পুলিশ কলকাতা বিমানবন্দরে বাস ও প্রিপেড ট্যাক্সির ব্যবস্থা করেছিল। তবুও সমস্যায় পড়েছিলেন ভিনরাজ্য থেকে শহরে ফেরা বিমানযাত্রীদের। এবার আগেভাগেই ব্যবস্থা নিয়েছে নবান্ন। রাজ্যের তরফে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে আবেদন করা হয়েছিল লকডাউনের দিন বিমান চলাচল বন্ধ রাখার জন্য। রাজ্যের আবেদনে সারা দিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়ে দিল আগামী ২৫ ও ২৯ জুলাই কলকাতা থেকে সমস্ত যাত্রীবাহী বিমান বন্ধ থাকবে। তবে ওই দুই দিন পণ্যবাহী বিমান ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিমানের জন্য খোলা থাকবে বিমানবন্দরের কিছু অংশ। তবে যাঁরা ইতিমধ্যেই বিমানের টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে নাকি অন্য কোনও দিনে বিমানের ব্যবস্থা করা হবে সেটা নিয়ে রয়েছে ধন্দ।
إرسال تعليق
Thank You for your important feedback