অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ২১ জুলাই থেকে হাসপাতালে তিনি ভর্তি। হাসপাতাল সূত্রের খবর, তাঁর কিডনি কাজ করছে না। কমে গিয়েছে হৃদস্পন্দনের মাত্রাও। শরীরে অক্সিজেনের মাত্রাও যথেষ্ট কম। এখনও জ্বর রয়েছে। রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও জ্বর এবং শ্বাসকষ্ট থাকার ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। রয়েছে হাই ডায়াবেটিসও।

Post a Comment
Thank You for your important feedback