বেঙ্গালুরুতে বেপাত্তা তিনহাজার করোনা রোগী


বেঙ্গালুরুতে ৩ হাজার করোনা রোগীর খোঁজ মিলছে না। কর্নাটকের স্বাস্থ্যদফতর অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পাচ্ছে না। শহরের মোট করোনা রোগীর তারা ৭ শতাংশ। বেঙ্গালুরু পুরসভার কমিশনার মঞ্জুনাথ প্রসাদ জানিয়েছেন, মোট ৩,৩৩৮ জন নিখোঁজ। তাদের কেউ ভুল মোবাইল নম্বর দিয়েছে, কেউ বা নমুনা পরীক্ষার সময় ভুল ঠিকানা দিয়েছে। ফল রজিটিভ জানার পর থেকেই তারা বেপাত্তা। গত ২৪ ঘণ্টায় শুধু বেঙ্গালুরুতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২,০৩৬ জন। কর্নাটকে নতুন করে সংক্রমিত ৫,০৭২ জন। মারা গিয়েছেন ৭২ জন। মোট আক্রান্ত ৯০,৯৪২ জন। এদিকে, দেশে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৪৮,৯১৬। মৃতের সংখ্যা ৭৫৭। মোট মৃত ৩১,৩৫৮ জন। মোট আক্রান্ত ১৩,৩৬,৮৬১ জন। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বে এখন তৃতীয় স্থানে। ত্রিপুরায় করোনা মোকাবিলায় সোমবার থেকে তিনদিনের সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে। শনিবার থেকে চালু হচ্ছে নৈশ কার্ফু। ত্রিপুরায় মোট কোরনা আক্রান্ত ৩,৭৭৪ জন। মৃত ১১ জন। গুজরাতে একদিনে আক্রান্ত হয়েছেন ১,০৮১ জন। মৃত ২২ জন। মোট মৃত ২,৩০৫ জন। মহারাষ্ট্রে একদিনে ৯,২৫১ আক্রান্ত, মোট সংক্রমিত ৩,৬৬,৩৬৮ জন। মারা গিয়েছেন আরও ২৫৭ জন। মোট মৃত ১৩,৩৮৯ জন। পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন আরও ৪২ জন। মোট মৃত এখন ১,৩৩২ জন। আক্রান্ত মোট ৫৬,৩৭৭ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post