
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৭,১৪৮ জন। মারা গিয়েছেন ৫৮৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৫৫,১৯১ জন। মোট মৃত ২৮,০৮৪ জন। সুস্থ হয়েছেন ৭,২৪,৫৭৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১,৪৩,৮১,৩০৩ জনের। সোমবার ভারতে সংক্রমণের রেকর্ড হয়েছিল। সেদিন আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৪০ হাজারেরও বেশি। সুস্থতার হার ৬২.৬১ শতাংশ। পাঞ্জাবে নতুন সংক্রমিত ৪১১ জন, মোট ১০,৫১০ জন। মৃত মোট ২৬২ জন। সোমবার হিমাচলে সর্বোচ্চ সংক্রমিত হয়েছেন ১১০ জন। মোট আক্রান্ত ১,৬৩২ জন। বিহারে নতুন আক্রান্ত ১,০৭৬ জন। মোট আক্রান্ত ২৭,৪৫৫ জন। মৃত মোট ১৮৭ জন। গোয়ায় নতুন সংক্রমিত ১৯৬ জন। মোট মৃত ২৩ জন।
Post a Comment
Thank You for your important feedback