অক্সফোর্ডের টিকার পরীক্ষা হবে ভারতেও


অক্সফোর্ডের করোনা টিকার পরীক্ষা হবে ভারতে। লাইসেন্স পাওয়ার পরই তাদের টিকা এদেশেও পরীক্ষিত হবে। অক্সফোর্ডের AZD1222 টিকা ফল আশাপ্রদ বলে জানানো হয়েছে সোমবার। ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, এর কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। এতে অ্যান্টিবডি ও টি সেলের ইমিউনিটির ভালো ফল পাওয়া গিয়েছে। এই টিকার সামান্য প্রতিক্রিয়া হয়েছে। তবে তা প্যারাসিটামলেই সেরে গিয়েছে। ভারতের সেরাম কোম্পানির প্রধান আদার পুনাওয়ালা অক্সফোর্ডের এই টিকার সহযোগী। তিনি জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই তাঁরা এই টিকা পীরক্ষার জন্য দেশের কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। লাইসেন্স পেলেই দেশে এর পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপরই শুরু হবে প্রচুর টিকার উৎপাদন। সোমবারই ভারতে তৈরি কোভ্যক্সিন টিকার মানবদেহে প্রয়োগ শুরু হয়েছে। তার প্রথম পর্যায়ের ফল আসতে তিন সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। গোটা দুনিয়ায় বিভিন্ন পর্যায়ে থাকা টিকার পরীক্ষার মধ্যে অক্সফোর্ডের টিকার পরীক্ষা শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post