
বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বনপুকুর গ্রামে সাত সকালেই চাঞ্চল্য। গ্রামেরই দু কিলোমিটার দূরে এক শ্মশানের পাশেই এক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। একটি দড়িতেই দুজনকে গাছের সঙ্গে ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই ইন্দাস থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এলাকাবাসীর দাবি, অবৈধ সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা করেছেন দুজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বনপুকুর গ্রামেই বাড়ি প্রসেনজিৎ মাঝি (২৮) ও আগমনী মাঝির (২৬)। স্বামীর মৃত্যুর পরই আগমনী প্রসেনজিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছিল বলেও জানা গিয়েছে। প্রসেনজিতের পরিবার জানিয়েছে, শুক্রবার বিকেলে কাজ আছে বলে বেড়িয়ে যায় সে। এরপর স্থানীয় এক ক্লাবে সাইকেল রেখে শ্মশানের দিকে যায় প্রসেনজিৎ। আগমনীর পরিবারও দাবি করেছে শুক্রবার সন্ধ্যে থেকেই নিখোঁজ ছিল সে। আশেপাশের বাড়িতে খোঁজ করেও মেলেনি। এরপরই শনিবার সকালেই শ্মশানের পাশেই একটি গাছে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।

Post a Comment
Thank You for your important feedback