সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের সফরে শুক্রবার লে-তে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সার্বিক অবস্থা নিয়ে বৈঠক করছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনাপ্রধান এম এম নারাভানেও রয়েছেন তাঁর সঙ্গে। লাদাখে নামার পর রাজনাথ স্টাকনা ফরওয়ার্ড এলাকায় ঘুরে দেখেন। সেখানে সেনা জওয়ানরা প্যারাড্রপিং কৌশল দেখান তাঁকে। শনিবার তাঁর জম্মু কাশ্মীর যাওয়ার কথা। লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে দুই দেশের বৈঠকের আবহেই রাজনাথের সফর গুরুত্বপূর্ণ। বৈঠক এপর্যন্ত সফল বলেই দাবি দুই পক্ষেরই। প্যানগং সো-র কাছে ফিঙ্গার এরিয়া ও দেপসাং নিয়ে ঐকমত্যে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে এখন। এমাসের গোড়ায় রাজনাথের লাদাখে যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তাঁর জায়গায় আকস্মিকভাবে লাদাখ সফের চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Post a Comment
Thank You for your important feedback