সাসপেন্ড পাইলট ঘনিষ্ঠ ২ বিধায়ক


শচিন পাইলটের অনুগামী ২ বিধায়ককে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই দুই বিধায়ক বিজেপির সহ্গে যোগযোগ করছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী অশোক গেহলতের শিবির একটি অডিও রেকর্ড প্রকাশ করেছে। তাতে এক কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিনিধির সঙ্গে শচিন পাইলট সমর্থক এক কংগ্রেস বিধায়কের কথোপকথন রেকর্ড করা হয়েছে। এদিকে, এই চরম বিবাদের মধ্যেই পাইলটকে দলে ধরে রাখতে আসের নেমেছেন দলের শীর্ষ নেতারা। গেহলতের কড়া মন্তব্যে ক্ষুব্ধ রাহুল গান্ধির নির্দেশে মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা সাংবাদিক বৈঠকে সুর নরম করেই পাইলটের সঙ্গে সব বিবাদ মিটিয়ে নেওয়ার কথা বলেছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন বর্ষীয়ান নেতা পি চিদম্বরমও। এদিকে, স্পিকার সি পি যোশির কারণ দর্শানোর নোটিশ নিয়ে হাইকোর্ট গিয়েছেন শচিন ও ১৮ বিধায়ক। আইনজীবী হিসেবে বেছেছেন বিজেপি ঘনিষ্ঠ মুকুল রোহতগিকে। কংগ্রেস দানিয়েছে, দলে ফিরলে সে সবও মিটিয়ে নেওয়া হবে। কংগ্রেসের কথা, প্রকাশ্যেই তাঁকে ফিরে আসতে বলা হয়েছে। তাঁর ফেরা উচিত। জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও আহমেদ প্যাটেল কে সি বেণুগোপালের মতো নেতারাও শচিনের সঙ্গে যোগাযোগ করছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post