বাতিল হল এবারের অমরনাথ যাত্রা


করোনার জন্য বাতিল হয়ে গেল এবারের অমরনাথ যাত্র। মঙ্গলবার শ্রী অমরনাথ বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এবার অমরনাথ যাত্রা হেব কিনা তা নিয়ে সংশয় ছিল অনেক দিন ধরেই। কয়েকদিন আগে কেন্দ্র, জম্মু কাশ্মীর প্রশাসনকে যাত্রা বাতিল করার আবেদন খারিজ করেছে সু্প্রিম কোর্ট। তারা বলেছে, প্রশসনিক এক্তিয়ারে তারা হস্তক্ষেপ করতে চায় না। আগে শোনা গিয়েছিল, ২১ জুলাই থেকে যাত্রা হতে পারে। তা হবে পর্যায়ক্রমে। এমনও শোনা গিয়েছিল, একসঙ্গে পাঁচশোর বেশি পূর্ণ্যার্থীকে যেতে দেওয়া হবে না। তাছাড়া, জঙ্গি হামলার আশঙ্কাও রয়েছে। তারা যাত্রাকে বিঘ্নিত করতে ছক কষছে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর কম্যান্ডার ভি এস ঠাকুর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post