করোনায় লকডাউন কোনও সমাধান নয়। এমনটাই মনে করেন কর্নাটকের বিজেপি
মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার। মঙ্গলবার তিনি জানান, বেঙ্গালুরু শহর বা
গ্রামীণ কিংবা অন্য জেলায় কোথাও আর কোথাও লকডাউন থাকবে। লাইভ বক্তৃতায়
ইয়েদুরাপ্পা বলেন, এখন জোর দেওয়া হবে অর্থনীতির ওপর। মানুষের জীবন
পুনর্গঠনই তাঁর লক্ষ্য। নিয়ন্ত্রণ জারি থাকবে শুধু কনটেনমেন্ট এলাকাতেই।
বাকি জায়গায় শুরু হবে স্বাভাবিক অর্থনৈতিক কাজকর্ম। কর্নাটকে সুস্থতার হার
৯৮ শতাংশ। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। লাগাতার পরীক্ষা, আক্রান্তদের খুঁজে
বের করা, তাদের চিকিৎসা করাই করোনা মোকাবিলার অস্ত্র। চিনি সবাইকে
স্বাস্থবিধি মেনে চলতে বলেছেন। মাস্ক না পরেল কড়া ব্যবস্থা নেওয়ার কথাও
বলেন তিনি। কর্নাটকে মোট আক্রান্ত ৬৭ হাজারেরও বেশি। কর্নাটকের কংগ্রেস
নেতা সিদ্ধারামাইয়া অভিযোগ করেছেন, সরকার ২২০০ কোটি টাকা তছরুপ কার হয়েছে
করোনা মোকাবিলার জিনিসপত্র কেনায়।
Post a Comment
Thank You for your important feedback