কাশ্মীরে গুলি বিনিময়ে অন্তত ৩ জন জঙ্গি খতম হয়েছে। জখম হয়েছেন ৩ জওয়ান। শুক্রবার ভোররাতে কুলগাম জেলার নাংনাদ-চিরিমারে এই গুলির লড়াই হয়েছে। শেষ খবরে জানা যাচ্ছে, এখন এই সংঘর্ষ শেষ হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে কুলগাম পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথবাহিনী তল্লাশি শুরু করে। সংঘর্ষে আহত ৩ জওয়ানকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। নিহত জঙ্গিরা জৈশ এ মহম্মদের সদস্য বলে জানা যাচ্ছে। নিহতদের মধ্যে বিস্ফোরক বিশেষজ্ঞ এক শীর্ষ জঙ্গিও রয়েছে। তার সঙ্গে সরাসরি যোগ ছিল পাকিস্তানের। এর আগেও কয়েকবার নিরাপত্তাবাহিনীর চোখ এড়িয়ে পালিয়েছে সে।

Post a Comment
Thank You for your important feedback