আজই সম্ভবত পাইলটকে নিয়ে আদালতের রায়


সম্ভবত মঙ্গলবারই জানা যাবে শচিন পাইলট ও তাঁর অনুগামী ১৮ বিধায়কের বিরুদ্ধে রাজ্স্থান বিধানসভার স্পিকারের শোকজ নোটিশ মামলার রায়। এরই পাশাপাশি বিধানসভায় আস্থা ভোটের জন্য তোড়জোড়ও চলছে মুখ্যমন্ত্রী অশোক গেহলতের শিবিরে। এদিনই কংগ্রেস বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠক হবে যে হোটেলা তাঁদের সপ্তাহখানেক রাখা হয়েছে, সেখানেই। তাঁদের হাতে ১০৩ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করা হয়েছে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে কথা বলতে তারা রাজি। পাশপাশি পাইলটের বিরুদ্ধে তোপ দাগা অব্যাহত রেখেছেন গেহলত। শচিনকে অক্রমন্য ও অকাজের বলে অভিহিত করেছেন গেহলত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post