
বিধাননগর পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সংক্রমণ ঠেকাতে গোটা বিধাননগর পুর এলাকায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বিধাননগর পুরনিগম। পাশাপাশি মাইকিং করে পারস্পরিক দূরত্ব এবং মাক্স এর ব্যবহার বাধ্যতামূলক বলে প্রচার চালাচ্ছে পুলিশও। এরপরেও কমার লক্ষন নেই করোনা সংক্রমণের। এই আবহেই কড়া দাওয়াইয়ের পথে হাঁটলেন বিধাননগর পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বোস। তিনি ওই এলাকার মানুষজনকে সচেতন করতে কখনও কান ধরে সচেতনতার পাঠ পড়াচ্ছেন। আবার কখনও হাতজোড় করে মানুষকে মাক্স ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছেন। তৃণমূল কাউন্সিলেরর দাবি, মানুষজনদের হাত জোড় করে মাস্ক পড়ার অনুরোধ করলেও কেউ কেউ অবাধ্যতা করছেন। তাই কান ধরেই তাঁদের সচেতনতার পাঠ শেখাতে হচ্ছে। কান ধরে ক্ষমা চাইতে হচ্ছে মাস্ক না পড়ার জন্য। যদিও এরপরই তিনি নিজেই তাঁদের মাস্ক পড়িয়ে দিচ্ছেন। শুক্রবার থেকে তিনি একাই নিজ এলাকায় ঘুরে ঘুরে সাধারন মানুষদের করোনা নিয়ে সচেতন করছেন। পথ চলতি মানুষদের মুখে মাস্ক না দেখলেই তাঁকে ধমক দিয়ে মাস্ক পড়তে অনুরোধ করছেন। প্রয়োজনে কান ধরে ক্ষমা চাইতেও হচ্ছে মাস্কবিহীন ব্যক্তিদের। এছাড়া তৃণমূল কাউন্সিলর সুভাষ বোস এলাকায় এলাকায় ঘুরে সরকারি বিধি নিষেধ নিয়েও প্রচার করছেন।
Post a Comment
Thank You for your important feedback