নাসিক থেকে তিরুবনন্তপুরম পৌঁছাতে ট্রাকের সময় লাগল মাত্র ১০ মাস!


বিশাল ট্রাকটিতে চাপানো হয়েছিল ৭০ টন ওজনের এক বিশালাকায় যন্ত্র। ৭৪টি চাকায় ভর করে ট্রাকটির ১৭০০ কিমি পথ পাড়ি দিতে সময় লাগল মাত্র ১০ মাস। শম্বুক গতিতে ট্রাকটি পাড়ি দিয়েছে পাঁচটি রাজ্য। যে পথে ৫ দিনের বেশি সময় লাগে না। সেই পথই কিনা পার হতে সময় লাগল ১০ মাস? কারণ ওই ট্রাকে চাপানো হয়েছিল তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের মহাকাশ অভিযানের উপযোগী গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। যার ওজন প্রায় ৭০ টন। সূত্রের খবর, এই বিশালবপুর ট্রাকটির জন্য রাস্তায় একাধিক জায়গা সারাতে হয়েছে। সড়ক পথের অসংখ্য ফাটল, গর্ত, বাম্পার ঠিক করতে হয়েছে। পাশাপাশি রাস্তার দুর্বল ব্রিজও শক্তিশালি গার্ডার বসিয়ে মজবুত করতে হয়েছে। এছাড়া রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টিকারি গাছ, বিদ্যুতের খুঁটি বা অন্যান্য কাঠামো কেটে বা সরিয়ে রাস্তা পরিস্কার করতে হয়েছে। তাই ট্রাকটি নিরাপদে ১৭০০ কিমি পথ যেতে পেরেছে। পুলিশ এসকর্ট করে পুরো রাস্তা ট্রাকটি চলেছে। আর যখন যে রাস্তা দিয়ে ট্রাকটি গিয়েছে, সেই রাস্তায় অন্য কোনও গাড়ি চলাচল করতে দেওয়া হয়নি।
 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ট্রাকটি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর নাসিক থেকে যাত্রা শুরু করে। এটি ভলভো এফএম সিরিজের জাম্বো ট্রাক। বিপুল ওজনের ওই মহাকাশের উপযোগী যন্ত্রটি জন্য ট্রাকটিতে মোট ৭৪টি চাকা লাগাতে হয়। ফলে অত্যন্ত ধীর গতিতে চলতে হয়েছে ট্রাকটিতে। ওই মহাকাশ অভিযানের জন্য তৈরি ওই অক্টোক্লেভ যন্ত্রটির উচ্চতা ৭.৫ মিটার ও প্রস্থ ছিল ৭ মিটার। এর জন্য ট্রাকটির সঙ্গে অপেক্ষাকৃত চওড়া একটি ট্রেলার জুড়তে হয়েছে। জানা যাচ্ছে লকডাউনের জেরে একমাস আটকে ছিল ট্রাকটি। কিন্তু পরবর্তী সময়ে সরকারের হস্তক্ষেপে ফের সচল হয় এই অতিকায় ট্রাকটি। মোট ৩০ জন কর্মী, ইঞ্জিনিয়ার এই ট্রাকটির সঙ্গে যাত্রা করেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post