চিনা মোবাইল অ্যাপ বন্ধ করার পর এবার চিন থেকে কালার টিভি আমদানিতে নিয়ন্ত্রণ জারি করল কেন্দ্র। দেশি কালার টিভি তৈরিতে উৎসাহ দিতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। ডিরেকটরেট জেনারেল এফ ফরেন ট্রেড বা ডিজিএফটি এই নিয়ন্ত্রণ জারি করেছে। এতদিন আমদানি ছিল ফ্রি বা মুক্ত। এখন থেকে তা হবে রেস্ট্রিক্টেড বা নিয়ন্ত্রিত। তার অর্থ, এখন থেকে কয়েক ধরনের টিভি আমদানি করতে হলে সরকারি লাইসেন্স লাগবে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তারা আলাদা নির্দেশাবলি তৈরি করবে। বলা হয়েছে, ৩৬ সিএম পর্যন্ত কালার টিভি, ৫৪ সেমির মধ্যে টিভি, ৬৮ সিএম টিভি, ৭৪ সেমি পর্যন্ত টিভি, ৮৭ সিএম পর্যন্ত টিভি, ১০৫ সিএম বা তার বেশি টিভি, ৬৩ সিএমের কম এলসিডি টিভি এই নিয়ন্ত্রণের আওতায় আসবে। গোদরেজ অ্যাপ্লায়েন্সের প্রধান কনল নন্দী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, টিভির দাম নিয়ে ক্রেতাদের চিন্তা করতে হবে না। দাম বাড়বে না। উল্লেখ্য, বেশিরভাগ টিভি এদেসে আমদানি হয় ভিয়েতনাম ও চিন থেকে। ২ বছর আগে আমদানিতে নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল আমদানিতে। এর আগে রেল ও সড়কের কাজে চিনা কোম্পানিগুলির টেন্ডার বাতিল করেছে কেন্দ্র। টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ বন্ধ করেছে। বিদ্যুৎ ক্ষেত্রে যন্ত্রপাতি চিন ও পাকিস্তানের আমদানিতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Post a Comment
Thank You for your important feedback