হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন সিপিএম সাংসদ নিখিলানন্দ সর। বামফ্রন্টের আমলে তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের বাড়িতে বুধবারই পালন হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান। হঠাৎই রাতের দিকে অসুস্থতা অনুভব করেন তিনি। বৃহস্পতিবার ভোরের দিকে তিনি মারা যান। ১৯৩৬ সালে জন্ম মঙ্গলকোটের নিগনে। ১৯৫৮ সাল হতেই বাম আন্দোলন ও জমির আন্দোলনে যুক্ত হন। ১৯৬৯, ১৯৭১, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭ সালে তিনি ছিলেন মঙ্গলকোটের বিধায়ক। ১৯৯৫ থেকে অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি। ১৯৯৯ ও ২০০৪ সালে বর্ধমান কেন্দ্রের লোকসভার সদস্য। ছিলেন তন্তুশ্রীর চেয়ারম্যান। পরিবার সূত্রে জানা গেছে, ডায়াবেটিক রোগে ভুগছিলেন তিনি।

Post a Comment
Thank You for your important feedback