আগামী বছরেই ভারত পাচ্ছে সাবমেরিন ধ্বংসকারী পি-৮আই (P-8i) বিমান। সবদিক অনুকুল থাকলে আগামী বছরেই আমেরিকা থেকে অত্যাধুনিক এই বিমান চলে আসবে ভারতীয় নৌবাহিনীর হাতে। দক্ষিণ চিন সাগরে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে চিন। এই অঞ্চলে সমুদ্র শাসন করে চিনা নৌবাহিনী। সেটা নিয়ে চিন্তিত ভারত সহ একাধিক দেশ। এবার চিনকে টেক্কা দিতে ও চাপ বাড়াতে আমেরিকা ভারতকে এই পি-৮এ পসেইডন গোত্রের ৪টি বিমান দিতে চলেছে। এই পি-৮আই সিরিজের শেষের অক্ষর আই (i) আসলে ইন্ডিয়াকে চিহ্নিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এই বিমানে হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্র ও হালকা টর্পেডো থাকছে। পাশাপাশি শক্তিশালি রেডিও সিগনালের সাহায্যে শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে আঘাত করতে পারে পি-৮আই বিমান। তবে শুধু সাবমেরিন নয়, যুদ্ধজাহাজও ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র বহনকারী বিমান। হারপুন ব্লক-২ গোত্রের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,২০০ কিমি। ফলে সমুদ্রের বিশাল এলাকা এই বিমানের আওতায় থাকবে। আবার ঘন্টায় সর্বোচ্চ ৭৮৯ কিমি গতিবেগে এই বিমান নিমেষে পৌঁছে যাবে শত্রুপক্ষের ডেরায়। সূত্রের খবর, আগামী বছরের গোড়ায় আসছে ৬টি পি-৮আই বিমান। আর ওই বছরের শেষের দিকে আরও ৬টি আসতে পারে বলেও জানা গিয়েছে। যা ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াবে ভারতের।

Post a Comment
Thank You for your important feedback