দিল্লির এক-চতুর্থাংশ নাগরিকই করোনা আক্রান্ত


দিল্লির নাগরিকদের প্রায় এক-চতুর্থাংশই করোনায় সংক্রমিত। এমন উদ্বেগের তথ্য উঠে এসেছে একটি সমীক্ষায়। এই সেরো প্রিভালেন্স সমীক্ষায় ধরা পড়েছে, রাজধানীর ২৩.৪৮ শতাংশ লোকই করোনায় আক্রান্ত। বিশেষ করে ঘন বসতিপূর্ণ এলাকায়। সেরো সমীক্ষায় একজনের রক্তে অ্যান্টিবডি রয়েছে কিনা তা দেখা হয়। দিল্লির ১১টি জেলাতেই এলিসা পদ্ধতিতে এই সমীক্ষা চালানো হয়েছে। সংগ্রহ করা হয়েছে ২১,৩৮৭টি নমুনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৭ জুন থেকে ১০ জুলাই এই সমীক্ষা করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল। তাতে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষের কোনও রোগলক্ষণ নেই। তাদের মতে, সংক্রমণের ৬ মাসে আক্রান্তের এই হিসেব কম। তবে এখনও অনেকেই সংক্রমণের ঝুঁকির মধ্য রয়েছেন। তাই কনটেনমেন্ট বিধি চালিয়ে যেতে হবে। মঙ্গলবার সকাল পর্যন্ত দিল্লিতে মোট সংক্রমিত ১,২৩,৭৪৭ জন, মৃত মোট ৩,৬৬৩ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post